ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতী সন্তান রুনা লায়লা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
রুনা লায়লা গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা বিশিষ্ট ব্যক্তি এনামুল হক।
রুনা লায়লার উপসচিব পদে পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নিজ গ্রাম বাড়াসহ পুরো গফরগাঁওয়ে আনন্দের আমেজ বিরাজ করছে। পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বে রুনা লায়লা তাঁর মেধা, সততা ও দক্ষতার মাধ্যমে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মজীবন কামনা করেছেন গফরগাঁওবাসী।

