NBR News & Views

নীলফামারী জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নীলফামারী জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নীলফামারী আয়কর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত আইনজীবীদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সভাপতি অসিত কুমার ধর, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. মাখদুম-ই-মঈন এবং কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জারজিজ আলম, পলাশ কুণ্ডু, মোছা. আশরাফুন নাহার ও মো. নাকিবুল কায়েস।

বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

সভা শেষে নীলফামারী জেলা ট্যাক্সেস বার প্রাঙ্গণে আয়কর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা