NBR News & Views

উপসচিব পদে পদোন্নতি পেলেন গফরগাঁওয়ের কৃতী সন্তান সাদিকুর রহমান

গফরগাঁও প্রতিনিধি
উপসচিব পদে পদোন্নতি পেলেন গফরগাঁওয়ের কৃতী সন্তান সাদিকুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১ নম্বর রসুলপুর ইউনিয়নের কৃতী সন্তান মুহাম্মদ সাদিকুর রহমান (১৬৭৮০) উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম রয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ সাদিকুর রহমানের পদোন্নতির খবরে রসুলপুর ইউনিয়নসহ পুরো গফরগাঁও এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তাঁর এ অর্জন শুধু তাঁর পরিবার নয়, রসুলপুর ইউনিয়ন ও গফরগাঁওবাসীর জন্যও গর্বের বিষয়।

এলাকাবাসী তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে বলেন, সততা, মেধা ও দক্ষতার মাধ্যমে মুহাম্মদ সাদিকুর রহমান দেশের প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

তাঁর এ অর্জনে রসুলপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।