NBR News & Views

রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এআরও মো. আহসানুজ্জামানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এআরও মো. আহসানুজ্জামানের মৃত্যু

কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. আহসানুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সকালে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, মো. আহসানুজ্জামান ২০১১ সালে কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজশাহী কমিশনারেটে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে পদোন্নতি লাভ করেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাঁর চাকরি স্থায়ীকরণ সম্পন্ন হয়নি।

ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর বড় ছেলের বয়স ১২ বছর এবং ছোট মেয়ের বয়স প্রায় ৬ বছর।

তাঁর অকাল মৃত্যুতে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা মরহুম মো. আহসানুজ্জামানকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।