NBR News & Views

চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির নবনিযুক্ত কমিশনারকে কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির নবনিযুক্ত কমিশনারকে কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির নবনিযুক্ত কমিশনার ড. মোহাম্মদ নেয়ামুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

এ সময় কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস মোহাম্মদ রুহুল আমিন এবং আবুল বাসারকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানান চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলীসহ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।