NBR News & Views

শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে। একদিনে দুই শিফটের এসব অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তারা দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের EK584 ফ্লাইটে বিশেষ নজরদারি চালান। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী MD. Himel (পাসপোর্ট নম্বর A16137538)-এর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়।

একই ফ্লাইটের যাত্রী Shaarmin Akter (পাসপোর্ট নম্বর A15558837)-এর কাছ থেকেও ২৭০ কার্টন সিগারেট আটক করা হয়। বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, সি-শিফটের কর্মকর্তারা দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রী Mahathe Hasan Babu (পাসপোর্ট নম্বর A12376700)-এর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম আটক করা হয়।

একই ফ্লাইটের যাত্রী SOHODUL HASAN SHAKIL (পাসপোর্ট নম্বর A09913003)-এর ব্যাগ তল্লাশি করে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা আটক করেন সিআইআইডির কর্মকর্তারা।

এ ছাড়া কাতার থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের QR640 ফ্লাইটের যাত্রী Rafiqul Sarder (পাসপোর্ট নম্বর A21565755)-এর ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়।

প্রদত্ত তথ্য অনুযায়ী, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস Biscos Whitening Serum, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

সব মিলিয়ে একদিনে সিআইআইডির বি ও সি-শিফটের সমন্বিত অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে। দুই শিফটের অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।