NBR News & Views

রেস্তোঁরা ব্যবসায় ভ্যাট-ট্যাক্স ব্যবস্থা সহজ করার দাবি

নিজস্ব প্রতিবেদক
রেস্তোঁরা ব্যবসায় ভ্যাট-ট্যাক্স ব্যবস্থা সহজ করার দাবি

রেস্তোঁরা ব্যবসায় বর্তমান ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থা সহজ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ। শনিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ দাবি জানানো হয়।

সাক্ষাৎকালে রেস্তোঁরা ব্যবসায় বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থার সহজীকরণ, করের আওতা বৃদ্ধি এবং ভবিষ্যতে রেস্তোরাঁ শিল্পের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবসাবান্ধব নীতিমালা গ্রহণের মাধ্যমে এই খাতকে আরও সম্প্রসারণের আহ্বান জানান সমিতির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সাহা সুলতান খোকন, মহাসচিব ইমরান হাসান, ১ম যুগ্ম-মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বিপু।