NBR News & Views

সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ রানা আর নেই

নিজস্ব প্রতিবেদক
সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ রানা আর নেই

কাস্টমস হাউস, চট্টগ্রামে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার কিছুক্ষণ পূর্বে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. মাসুদ রানার মৃত্যুতে কাস্টমস হাউস, চট্টগ্রামসহ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।