NBR News & Views

কর কমিশনার (গ্রেড-৩) পদে পদোন্নতি পেলেন মো. মহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
কর কমিশনার (গ্রেড-৩) পদে পদোন্নতি পেলেন মো. মহিদুল ইসলাম

কর কমিশনার (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন মো. মহিদুল ইসলাম। বর্তমানে তিনি কর অঞ্চল-কুষ্টিয়ায় কর কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

পদোন্নতি পাওয়ায় মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করে নিজের ফেসবুক পোস্টে এক বার্তায় মো. মহিদুল ইসলাম বলেন, তার পদোন্নতিতে যারা দোয়া করেছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করছেন।

বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া কামনা করেন তিনি। একই সঙ্গে এনবিআরের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা ও দোয়া জানান।

যারা তার পদোন্নতি চাননি, তাদের জন্যও দোয়া ও শুভকামনা জানিয়েছেন মো. মহিদুল ইসলাম। তিনি তার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারেন।

দেশের রাজস্ব ব্যবস্থায় করদাতাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের পরিচালনা ও ব্যবস্থাপনার ব্যয় এবং বিনিয়োগের অর্থ বহনের জন্য কর প্রদান করেন, তাদের প্রতি তার শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা রয়েছে। তিনি সবাইকে সময়মতো, হিসাবমতো ও যথাযথভাবে কর প্রদান করার আহ্বান জানান।

একই সঙ্গে কর ফাঁকি ও অর্থ পাচার রোধের আহ্বান জানিয়ে তিনি বেশি বেশি ফল, ফুল ও ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মহিদুল ইসলাম আরও বলেন, মহান আল্লাহ যেন জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশের ওপর বিশেষ রহমত দান করেন এবং দেশকে বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণের জাল থেকে মুক্ত হতে সহায়তা করেন।

সবশেষে পদোন্নতির সংবাদ জানাতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।