জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত এবং পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা মুতাসিম বিল্লাহ ফারুকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের এ নিয়োগের ফলে মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পর্যটন খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন।

