সহকারী কমিশনার (অব.) ও বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের (বাকাএভ) সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম মুকুল ইন্তেকাল করেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় এক বছর ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি নড়াইলে শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

